বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী “মাদার অফ ডেমোক্রেসী”দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ওপর সকল রাজনতৈকি মামলা প্রত্যাহার, কারাগারে বন্দী বিএনপির সকল নেতা-কর্মীর মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য বিএনপি। গত আট এপ্রিল, সোমবার ব্রিটিশ পার্লামেন্ট হাউজের সামনে এই বিক্ষোভ র্কমসূচীর আয়োজন করা হয়।
সোমবার অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। উপস্থিত নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন প্রর্দশন করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি দাবী করেন। । বাংলাদেশের র্বতমান সরকার বিরোধী নানা স্লোগানে মুখরিত করে পুরো পার্লামেন্ট স্কয়ার। বিক্ষোভ শেষে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় কলচেস্টার বিএনপির নেতৃবৃন্দ অংশনেয়। তাদের মধ্যে ছিলেন আরিফ মইনুল হোসেন, আসাব মিয়া, সহিল আহমদ, লাকি মিয়া, খালেদ মিয়া, আবুল কালাম আজাদ, জাহিদ হোসেন প্রমুখ।















