গণ আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়: কলচেস্টার বিএনপির সভায় বক্তারা

713

ওয়ানবাংলানিউজ: ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বন্ধী করে রাখা হয়েছে অভিযোগ করে দ্রুত মুক্তির দাবীতে সভা করেছে কলচেস্টার বিএনপি।

এসময় বিএনপির নেতারা বলেন, আদালত ও স্বাভাবিক আন্দোলনের মাধ্যমে অসুস্থ্য বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়। তারা মনে করেন দেশব্যাপী ব্যাপক গণ আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়। এজন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কঠোর আন্দোলনের ঘোষণা প্রদানের দাবী জানান। সভায় থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের উপর থেকেও সকল যড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবী জানান।

কলচেস্টার বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন দুদুর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সভাপতি শাহ আকতার হোসেন টুটুল, বক্তব্য রাখেন আশরাফ হোসেন মুকুল, শাহ আহমেদ হোসেন, মতিন মিয়া, মাহবুব খাঁন, জাহিদ হোসেন, নুরুল আলম, ইফতেখার সামস টিপু, আখলাকুল আম্বিয়া।

সভার শেষ পর্যায় কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের সভাপতি মিসবাহ উদ্দিনকে দলের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়ায় সিনিয়র সহ সভাপতি শাহ কামালকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়।