বান্দরবা‌নে মালবোঝাই জিপ খা‌দে পড়ে নিহত ২

746

ঢাকা সংবাদদাতা: বান্দরবা‌নের লামা উপজেলায় মালবোঝাই একটি জিপ খা‌দে প‌ড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

গতকাল শুক্রবার রা‌তে সাড়ে ১০টার দিকে উপ‌জেলার ফাইতং ইউনিয়‌নের চিউথতলী বাজার থে‌কে কিছুটা দূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হ‌লেন জিপচালক মো. রা‌শেদ (২৬) এবং শ্রমিক মোহাম্মদ মামুন (২১)।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হো‌সেন জানান, চিউথতলী বাজার থে‌কে লেবু নি‌য়ে জিপ গাড়ি‌টি ফাইতং যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

একই কথা বলেন ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন। তিনি জানান, স্থানীয়রা হতাহত‌দের উদ্ধার ক‌রে হাসপাতালে নিয়ে যায়।