যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৯৯তম জন্ম বার্ষিকী উদযাপন (ভিডিওসহ)

555

ওয়ানবাংলানিউজ: বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ রবিবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি জালাল উদ্দিন, শামসুদ্দিন আহমদ মাস্টার, নঈম উদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী, সাজ্জাদ মিয়া, আব্দুল আহাদ চৌধুরী, শাহ শামীম আহমেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য আয়শা খাতুন পপী সহ অনেকে। সভায় উপস্থিত নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রকৃতিতে ফুল দিয়ে এবং কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেন।
সভায় বক্তারা বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা এবং জেল জীবন এবং মানুষের প্রতি ভালোবাসার কথা উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। প্রবাসে সকলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার সরকারকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় দোয়া পরিচালনা করেন মাওলানা কুতুব উদ্দিন।

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৯৯তম জন্ম বার্ষিকী উদযাপন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৯৯তম জন্ম বার্ষিকী উদযাপনওয়ানবাংলানিউজ: বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ রবিবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি জালাল উদ্দিন, শামসুদ্দিন আহমদ মাস্টার, নঈম উদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী, সাজ্জাদ মিয়া, আব্দুল আহাদ চৌধুরী, শাহ শামীম আহমেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য আয়শা খাতুন পপী সহ অনেকে। সভায় উপস্থিত নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রকৃতিতে ফুল দিয়ে এবং কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেন। সভায় বক্তারা বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা এবং জেল জীবন এবং মানুষের প্রতি ভালোবাসার কথা উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। প্রবাসে সকলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার সরকারকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় দোয়া পরিচালনা করেন মাওলানা কুতুব উদ্দিন।

Posted by 1banglatv on Monday, 18 March 2019