সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

854

সিলেট সংবাদদাতা: সিলেটের ওসমানীনগর ও জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত সাড়ে ৮টার দিকে এ দুই দুর্ঘটনা ঘটে। সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসমানীনগরে নিহত দুই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। জৈন্তাপুরে নিহত ব্যক্তির ছয়ফুল ইসলাম। তিনি উপজেলার সাবেক দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম নজরুল ইসলামের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা জানান, সিলেটের ওসামীনগরে শ্যামলি পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজি চালিত এক অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা শ্যামলি পরিবহনের বাসে ভাঙচুর ও সড়ক অবরোধ করে রাখলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, সিলেট তামাবিল সড়কে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছয়ফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।