যুক্তরাজ্যে বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান প্রার্থী সোহেল চৌধুরীর সমর্থনে সভা

859

ওয়ানবাংলানিউজ: আগামী ১৮ই মার্চ পঞ্চম বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরীর সমর্থনে এক সভা ১২ মার্চ মঙ্গল লেস্টারের একটি হলে অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে কমিউনিটি নেতৃবৃন্দ অংশনেন।

আলোচনা সভায় বক্তারা বর্তমান উপজেলা চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী একজন সফল চেয়ারম্যান উল্লেখ করে বলেন, তিনি বিগত ৫ বছর এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড করেছেন এবং সর্বসময় এলাকার মানুষের পাশে থেকে কাজ করেছেন। তিনি আবারো নির্বাচিত হলে এলাকার উন্নয়নের পাশাপাশি বিশ্বনাথ উপজেলা একটি শান্তির জনপদে পরিনত হবে। বক্তারা সকল প্রবাসীদের সোহেল আহমদ চৌধুরীর পক্ষে ক্যাম্পেইনের আহবান জানান।

কমিউনিটি নেতা হাজী আহমদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা যৌথভাবে পরিচালনা করেন নেছার আহমদ ও আব্দুর রহিম রঞ্জু। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাজী তৈমুছ আলী। এতে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা মহব্বত শেখ, মো: মবশ্বির আলী, মাসুক মিয়া, ছামছু মিয়া, মোজাহিদ আলী, জমির উদ্দিন, বাবুল মিয়া, জামাল উদ্দীন, মুহিবুর রহমান, চেরাগ আলী, আব্দুল খালিক, ইসাক আলী, মোতাহির আলী, আনোয়ার আলী, আবু বক্কর সিদ্দিক, নোয়াব আলী, জাকির রহমান, আলা উদ্দিন, নূর আলী, আব্দুর রব, আফরোজ আলী, কবির মিয়া, মাসুক মিয়া, মকিস আলী, ইব্রাহিম আলী, আকবর আলী, ফরহাদ আহমদ, রাসেল মিয়া, আবুল কালাম, আব্দুল হান্নান, আব্দুল সত্তার, নোয়াব আলী, সেবুল আহমদ, পারভেজ মিয়া, তারেক আহমদ, আব্দুল গফ্ফার, আব্দুল মুকিত, সাহেব মিয়া, আকাদ্দুস মিয়া, সিরাজুল ইসলাম, ফয়জুল মিয়া, আকবর আলী প্রমুখ।