ওয়ানবাংলানিউজ: টাওয়ার হ্যামলেট কেয়ারার এসোসিয়েশন এর উদ্যোগে কাজের সময় ইলেকট্রনিক ডিভাইসে লগইন লগআউটের বিড়ম্বনা ও সচেতনতা শীর্ষক এক আলোচনা সভা গত ১২ই মার্চ, মঙ্গলবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারের অনুষ্টিত হয়। এসময় ইলেকট্রনিক ডিভাইসে কর্মক্ষেত্রে যোগদানের মাধ্যমে কেয়ার কর্মীরা যে বিড়ম্বনার শিকার হন তার একটি অভিজ্ঞতামূলক চিত্র বর্ণনার পাশাপাশি সেই সাথে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে সচেতনতা অর্জনে ব্যাপক তথ্য তুলে ধরা হয়।
টাওয়ার হামলেট কেয়ারার এসোসিয়েশনের সভাপতি জগলুল খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এ কে এম হেলালের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তাহমিদ আহমেদ। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি শাহান আহমেদ চৌধুরী ।
সভায় টাওয়ার হামলেটে অবস্থানরত বিভিন্ন কেয়ার এজেন্সিতে কর্মরত বিপুল সংখ্যক মহিলা-পুরুষ কেয়ারার কর্মীদের উপস্তিতে হল ভর্তি সমাবেশে কেয়ারার কর্মীরা তাদের এ মানব সেবার বাস্তব জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। সেই সাথে তারা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে ব্যাপক বিড়ম্বনার শিকার হন সে সম্পর্কে বলেন। অধিকাংশ কর্মীরা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে কর্মক্ষেত্রে যোগদান এবং কর্মছাড়া একটি অতিরিক্ত বুঝা হিসেবে অবহিত করেন করেন ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাহিদ মিয়া, সরফরাজ খান, সৈয়দ আবদুল মুসতাফা, সাহিদুল ইসলাম পিপলু, রুহেনা বেগম, আনোয়ারা বেগম, নাদিরা বেগম, হামিদা বেগম, ওয়াহিদা বেগম, লিটন আহমেদ, হাবিবুর রহমান বাবলু, সৈয়দ জাহিদ হাসান, হাবিবুর রহমান, আলতাফুর রহমান মাসুক, নিপা বেগম, মারজানা বেগম, ইয়াছমিন বেগম, আয়েশা বেগম, শাহাব উদ্দিন, নুরুল আলম, সালমা খাতুন, মিস মুনা, কামরুল ইসলাম, মাহবুবুর রহমান, জাকির হোসেন, আলী আহসান ভূইয়া,দেলওয়ার হোসাইন, মিডিয়া ব্যাক্তিত্ব শিহাব মুসতাফা, আবদুল হামিদ নাসা,সাবিনা বেগম , কাজী ফয়ছল, হুমায়ূন আহমেদ প্রমুখ।















