ওয়ানবাংলানিউজ: বৃটেনে বেড়ে ওঠা তরুন প্রজন্মকে বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে অভিভাবকদের আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানানো হয়েছে ইংল্যান্ডের ‘সাসেক্স বাংলাদেশী এসোসিয়েশনের‘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায়। মঙ্গলবার রাতে ব্রাইটনের অশোকা রেস্টুরেনেন্ট আয়োজিত সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব রফিক মিয়া। বদিউল আলম ও রয়েল মিয়ার যৌথ পরিচালনায় প্রবাসে বাংলা ভাষার গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মাহির হোসেন চৌধুরী। বক্তারা বলেন বিলেতে বাংলা ভাষাকে টিকিয়ে রাখতে হলে এ ভাষার গুরুত্ব ও ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এছাড়াও ব্রাইটন শহরে একটি স্থায়ী শহীদ মিনার নির্মানে স্থানীয় কাউন্সিলসহ সকলের সহযোগীতা চাওয়া হয়।
এতে আরো বক্তব্য রাখেন, মিলিক মিয়া চৌধুরী, মো: মোসলেউজ্জামান , ফারুক আহমেদ, হাজী আব্দুর নুর, কাইয়ুম মিয়া, কয়েস আহমেদ, মোবারক হোসেন তাপস, শাহ মিজান চৌধুরী, ইসলাম মিয়া, মুরাদ চৌধুরী, ফারুক মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের আতœার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাযাত করা হয়।















