ওয়ানবাংলানিউজ: পাটলী ইউনিয়ন মহিলা কলেজ বাস্তবায়নের লক্ষে যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার বৃহত্তর পাটলী মক্রমপুর বাসির উদ্যেগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । ২৪ ফেব্রুয়ারি রবিবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রবীণ মুরব্বী রশিদ আহমদ চৌধুরী আখলুছ। সালেহ আহমদ চৌধুরী আলফু এবং সুহেল আহমদের যৌথ পরিচালনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাটলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন লোকমান হোসেন চৌধুরী।
সভায় আগতরা “পাটলি ইউনিয়ন মহিলা কলেজ”টি বাস্তবায়নের লক্ষে এমপিভুক্ত হয়ার আগ পর্যন্ত সকল ব্যয়ভার বহন করে নেয়ার অংগীকার করেন। এ সময় তারা কলেজের তহবিলে প্রায় ৯০হাজার পাউন্ড প্রদানের প্রতিশ্রুতি দেন।
সভায় বক্তব্য রাখেন, কাউন্সিলার আবুল খায়ের চৌঃ, সমসের কোরেশী, আব্দুল খালিক, আকিকুর রহমান, কয়ছর আহমদ, ফারুক মিয়া, ছামির আলী, সোহেল মিয়া, কাউন্সিলর আবুল কাহার, কাজী কবির আহমদ, মিয়া, মোনাফ মিয়া, খালিক মিয়া, মুক্তা চৌধুরী, ছুবা ইবনে নজার, মানিক মিয়া বুলু, মোক্তার মিয়া, আবুল কালাম চৌধুরী, শেখ মোফজ্জল হোসেন, এম এ মোহামিন, জুনায়েদ মিয়া, মিনার মিয়া, হারুন মিয়া সহ আরো অনেকে ।















