সড়ক দুর্ঘটনায় আশুলিয়া থানার এএসআই নিহত

421

ঢাকা সংবাদদাতা: সাভারের আশুলিয়ায় টহল পুলিশের গাড়িতে কাভার্ডভ্যানের ধাক্কায় জসিমউদ্দিন নামে আশুলিয়া খানার এএসআই নিহত হয়েছেন।এ সময় আহত হয়েছেন আরও তিন পুলিশ সদস্য।তাদেরকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

সোমবার ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নরসিংহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জসিমউদ্দিন মাদারীপুর সদরের মোকছেদের ছেলে।আহত পুলিশ সদস্যরা হলেন- অনিক, নাজমুল ও তালুকদার।

আশুলিয়া থানার ওসি রিজাউল হক বলেন, ভোরে পুলিশভ্যানটি বাইপাইল এলাকায় টহল দিচ্ছিল। এ সময় ঢাকা থেকে আসা একটি কাভার্ডভ্যান ওই পুলিশ ভ্যানকে ধাক্কা দিলে আরেক ট্রাকের সাথে সংঘর্ষ হয় ।এতে ঘটনাস্থলেই এএসআই জসিমউদ্দিনের মৃত্যু হয়।এ সময় আহত হন তিন পুলিশ সদস্য।নিহত পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।