ওয়ানবাংলানিউজ: বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্ধী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে অক্সফোর্ড শায়ারের বানবারী বডিকোট এলাকায় বসবাসরত প্রবাসী বিএনপি নেতাদের উদ্যোগে এক প্রতিবাদ সভা গত ৮ ফেব্রুয়ারী শুক্রবার স্থানীয় স্পাইস রোম রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
আমিনুল ইসলামের সভাপতিত্বে ও কামাল উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পটল মিয়া, এখলাছুর রহমান, মুজিবুর রহমান, নাসির উদ্দিন, আবু তাহের, জাকির হোসেন, সিদ্দেক আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনা সম্পূর্ণ অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারনে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে বন্ধী করে রেখেছে।
সভায় বক্তারা অভিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের উপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।















