দক্ষিণ সুনামগঞ্জে বিশেষ অভিযানে ১৪ আসামি গ্রেফতার

416

সিলেট সংবাদদাতা: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা থেকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৪ আসামিকে গ্রেফতার করেছে।

সোমবার দিবাগত রাতে বিভিন্ন মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা ও সাজাপ্রাপ্ত থাকায় তাদের গ্রেফতার করা হয় বলে জানান দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার আমদাবাজ গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে আসুক আলী, একই গ্রামের মৃত বারিন্দ্র কুমার দাসের ছেলে লিটন কুমার দাস, গাজীনগর গ্রামের মৃত ছালিম উল্লাহর ছেলে আঙ্গুর মিয়া, নোয়াগাঁও গ্রামের আবুল বশরের স্ত্রী সুরমা বেগম, একই গ্রামের আব্দুল আউয়ালের স্ত্রী হেরেরুননেছা, আবদুল আউয়ালের ছেলে আল আমিন আহমদ, মৃত মছদ্দর আলীর ছেলে আবদুল আউয়াল, আবুল বশর, মৃত গরিব উল্লাহর ছেলে হাজী আছদ্দর আলী, জয়কলস গ্রামের মৃত কালাই মিয়ার ছেলে জবর আলী, বীরগাঁও গ্রামের আব্দুছ ছোবহানের ছেলে তৈয়বুল হক, জামলাবাজ গ্রামের আব্দুস শহীদের ছেলে হারুন মিয়া, একই গ্রামের রূপচাঁন রবি দাসের ছেলে বাবুল রবি দাস, নোয়াখালী গ্রামের মৃত আরব আলীর ছেলে আবদুল হান্নান।