ঢাকা সংবাদদাতা: গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট ১০০ বার আছে। আমাদের ঐক্যফ্রন্ট তো হরো ১৬ কোটি মানুষকে নিয়ে। সেই ঐক্য অবশ্যই আছে।’
আজ বুধবার মতিঝিলে দলীয় কার্যালয়ে গণফোরামের জাতীয় কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভায় এ কথা বলেন ড. কামাল।
ড. কামাল বলেন, ‘আবার জনগণকে সংগঠিত করে সামনের দিকে তাকিয়ে আমরা সে লক্ষ্যগুলোকে কেন্দ্র করে জনসমর্থন, গণঐক্য গড়ে তুলব।’ তিনি বলেন, ‘স্বৈরাচার ও সাম্প্রদায়িক শক্তি জনগণের মধ্যে বিভেদ তৈরি করবে এটিই স্বাভাবিক।’ এই বিভেদকে অতিক্রম করে জনগণের ঐক্য গড়ে তোলার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান গণফোরাম সভাপতি।
ড. কামাল বলেন, ‘জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দিতে হবে।’ তাঁদের দলের দুই সংসদ সদস্য শপথ নেবেন কি না এবং প্রথম অধিবেশন সম্পর্কে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান ড. কামাল।















