রণবীর-আলিয়ার সম্পর্কে ফাটল!

573

বিনোদন ডেস্ক: সবারই জানা আছে যে, গভীর সম্পর্কে আছেন রণবীর-আলিয়া। সুখের স্বর্গে বাস করছেন তারা। কিন্তু হঠাৎ এ কি শোনা যাচ্ছে? মধুর সম্পর্কে নাকি ফাটল ধরেছে! বলিউডে কান পাতলেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে।

এবার কি তাহলে সোনম, ক্যাটরিনা, দীপিকার পর আলিয়ার সঙ্গেও একই কাজ করলেন অভিনেতা? ইতিমধ্যেই এমন প্রশ্ন উঠতে শুরু করেছে।

সম্পর্ক টেকাতে পারেন না রণবীর কাপুর। এ অভিযোগ তার অনেক আগে থেকেই রয়েছে। বেশিদিন একসম্পর্কে নাকি তার মন বসে না। এর আগেও ক্যাটরিনা, দীপিকার ক্ষেত্রেও সম্পর্কের প্রতিশ্রুতি রাখতে পারেনি রণবীর। একথা সকলেই জানেন। তবে দীপিকা, ক্যাটরিনার ক্ষেত্রে বিষয়টা আলাদা ছিল। কারণ এই দুইজনের সঙ্গে ছেলের সম্পর্কে বিশেষ সম্মতি ছিল না রণবীরের মা নীতু সিং কাপুর। আর রণবীর নাকি মায়ের বিরুদ্ধে কখনও যান না এবং কিছুই করেন না। তবে আলিয়াকে রণবীরের মা নীতু সিং কাপুর ও বাবা ঋষি কাপুর, দিদি ঋদ্ধিমা কাপুর সকলেরই ভীষণ পছন্দ করেছেন। কিছুদিন আগেই হবু শ্বশুর-শাশুড়ি, ননদ ও কাপুর বাড়ির অন্যান্যদের সঙ্গে নিউ ইয়ার সেলিব্রেট করতে আমেরিকায় গিয়েছিলেন আলিয়া।

শোনা যাচ্ছে আলিয়াকে বাড়ির বৌ করে নিয়ে যেতে একপ্রকার উঠে পড়ে লেগেছেন নীতু সিং কাপুর। এ বছরেই জুন মাসে নাকি রণবীর-আলিয়া বাগদানও সেরে ফেলবেন। তবে বাগদানের খবরের পরপরই শোনা যাচ্ছে রণবীর-আলিয়ার সম্পর্ক নাকি ঠিকঠাক এগোচ্ছে না।

শোনা যাচ্ছে, রণবীর বরাবরই একটু উদাসীন। সারাক্ষণ ফোনে কথা বলা, কিংবা হোয়াটসআপ করা নাকি তার একেবারেই ভালো লাগে না। রণবীর সম্পর্কের মাঝে কিছুটা স্পেস চান। তিনি কখনওই চান না আগের সম্পর্কগুলির মতো এই সম্পর্কটাও ভেঙে যাক। আর আলিয়া নাকি এর বিপরীত। তিনি নাকি রণবীরকে সারাক্ষণ ফোন, মেসেজ করতে থাকেন। আর এতেই আলিয়ার উপর বিরক্ত রণবীর।

তবে আলিয়া-রণবীরের সম্পর্কটা যাতে না ভাঙে সেটাই আশা তাদের ভক্তদের। যদিও রণবীর-আলিয়া এবিষয়ে কোনও কিছুই বলেননি।
সূত্র : জি নিউজ