পদোন্নতি পেলেন ২৬৮ সহকারী পুলিশ সুপার

362

ঢাকা সংবাদদাতা: বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদের ২৬৮ জন কর্মকর্তাকে অ্যডিশনাল এসপি (গ্রেড-৬) পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেয়া হয়।

তাদের পদোন্নতি দেয়া হলেও নতুন কর্মস্থলে বদলির আগে তারা স্বপদে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।