সরকারের আমন্ত্রণে ঢাকা যাচ্ছে ব্রিটিশ সাংবাদিক প্রতিনিধিদল

659

ওয়ানবাংলানিউজ: ৩০ ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রনালয়ের আমন্ত্রণে ৪ দিনের সফরে ঢাকা যাচ্ছে ৭সদস্য বিশিষ্ট ব্রিটিশ ও ব্রিটিশ-বাংলাদেশী সাংবাদিকদের একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলটি বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬.১৫ মিনিটে বিমানের একটি ফ্লাইটে হিথরো বিমান বন্দর ত্যাগ করেন। হিথরো বিমান বন্দরে তাদের বিদায় জানাবেন লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের একজন কর্মকর্তা। ব্রিটিশ-বাংলাদেশী সাংবাদিক আনসার আহমেদ উল্লা’র নেতৃত্বে প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে রয়েছেন
আইটিভি ও বিবিসির সাবেক সাংবাদিক, এশিয়ান এফেয়ার্স ম্যাগাজিনের সম্পাদক ডানকান বার্টলেট, ব্রিটিশ লেখক ও অভিনেতা সেবাষ্টিয়ান ডান, অনলাইন সংবাদ মাধ্যম সত্যবাণী’র প্রধান সম্পাদক সৈয়দ আনাস পাশা, চ্যানেল এস এর হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খান, সংবাদ সংস্থা এনএনবি’র লন্ডন করেসপন্ডেন্ট সাংবাদিক মতিয়ার চৌধুরী ও ফটো জার্নালিষ্ট কয়েস মিয়া।

৪ দিনের বাংলাদেশ অবস্থানকালীন সময়ে প্রতিনিধি দলটি বাংলাদেশী প্রেসের সাথে গুরুত্বপূর্ণ একটি ‘মিডিয়া ডায়লগ’ অংশ গ্রহন, বাংলাদেশের সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ উন্নয় কর্মকান্ড পরিদর্শন ও রাজনৈতিক দলগুলোর নির্বাচন পূর্ববর্তী ক্যাম্পেইন পর্যবেক্ষন করবেন। ২৪ ডিসেম্বর সাংবাদিক গ্রুপটির লন্ডন ফেরার কথা রয়েছে।