ঢাকা সংবাদদাতা: আগামী শনিবার(৮ ডিসেম্বর) জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা করা হবে। সব দলের সমন্বয়ে ইশতেহার হবে। বললেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
বুধবার বিকেলে নয়া পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের নতুন কার্যালয় উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
কামাল বলেন, শরিকদের মধ্যে আসন বিন্যাসের বিষয়টি পরে জানানো হবে।
ড. কামাল দাবি করেন, জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নেয়ায় অনিশ্চিয়তায় পড়েছে সরকার।
তিনি আরও বলেন, সবাইকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। আর জন্য সবাইকে সতর্ক থাকতে হবে, সরকার যাতে ২০১৪ সালের মত আরেকটা যেনতেন নির্বাচন করতে না পারে।
এসময় জেএসডি সভাপতি আসম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাসহ ঐক্যফ্রন্টের নেতারা উপস্থিত ছিলেন।













