নরসিংদীতে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন কারাগারে

549

ঢাকা সংবাদদাতা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকনকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা কমিটির সভাপতি খায়রুল কবির খোকন বিচারিক হাকিম মো. আতাবুল্লাহর কোর্টে হজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

খায়রুল কবির খোকনের আইনজীবী আবদুল হান্নান বলেন, ‘বিশেষ ক্ষমতা আইনের মামলায় খায়রুল কবির খোকন আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ধরনের রায় আমরা প্রত্যাশা করি না। আমরা উচ্চ আদালতে জামিনের আবেদন করব।’