লন্ডনে এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল’র সাথে সৈয়দপুর যুবকল্যাণ পরিষদ’র মতবিনিময়

673

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য সফররত সিলেটের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের কৃতি সন্তান সুনামগঞ্জ জেলা বার এসোসিয়েশনের সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট আইনজীবি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল এর সাথে এক মতবিনিময় সভা গত ৫ই নভেম্বর সোমবার পূর্ব লন্ডনের কর্মাশিয়াল রোড়স্থ টাইমস স্কুল হল রুমে  অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর যুবকল্যাণ পরিষদ লন্ডনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: মোস্তাকুজ্জামান খোকন। সাধারন সম্পাদক প্রভাষক মো: সাজিদুর রহমান’র পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সংগঠনের সহ-সভাপতি মল্লিক বিলাল। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ট্রেজারার শেখ রেজওয়ানুর রহমান।

মতবিনিময় সভার সংবর্ধিত অথিতি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মল্লিক মঈন উদ্দিন সোহেল বলেন, আশাকরি সৈয়দপুর যুবকল্যাণ পরিষদের কাজে প্রবাসী নেতৃবৃন্দ মানুষ গড়ার জন্য শিক্ষাক্ষেত্রে বঞ্চিত মানুষদের সহায়তা করে তাঁরা সৈয়দপুর তথা সমাজে সুসন্তান গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবেন। তিনি আরও বলেন, আমাকে নিয়ে সৈয়দপুর যুবকল্যাণ পরিষদের আজকের বৈঠক একটি দৃষ্টান্ত হিসেবে আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। মল্লিক সোহেল অত্যান্ত দিকনির্দেশনামূলক বক্তৃতায় বলেন, মানব সম্পদকে যথাযথ মানবিক পর্যায়ে গড়ে তোলার জন্য সকলকে সর্বাত্বক বিশেষ করে যুবকদের এগিয়ে আসতে হবে।

মতবিনিময় সভায় প্রধান অালোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সৈয়দপুরের প্রবীন মুরুব্বী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব  সৈয়দ নুরল ইসলাম দুলু। তিনি সৈয়দপুর যুবকল্যাণ পরিষদের ভূয়সী প্রশংসা করে বলেন, লন্ডনের মাটিতে যুবকদের এ সংগঠন সৈয়দপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম হাতে নিয়ে তা বাস্তবায়নে সফল হতে পারবে বলে আমি বিশ্বাস করি।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক ও ছড়াকার মাসুক ইবনে আনিস, সাপ্তাহিক সুরমার সাবেক সম্পাদক ও বিশিষ্ট ছড়াকার আহমদ ময়েজ, সৈয়দ জুনেদ ময়া, সৈয়দ আব্দুর রউফ,কমিউনিটি নেতা সাদিক কোরেশী, সাংবাদিক সৈয়দ জহুরুল হক, সৈয়দপুর পাইলট উচ্চ
বিদ্যালয়ের সাবেক শিক্ষক সৈয়দ আব্দুল কাদির
আংগুর, মাওলানা সৈয়দ ফারুক আহমদ চৌধুরী, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক জিয়াউল ইসলাম সৈয়দ, নুরুল আমিন হায়দার প্রমূখ।

সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সহ-সভাপতি সৈয়দ মনসুর আলম বাবুল, মো: সুহেল আহমদ, কবি সৈয়দা তুহিন চৌধুরী, , সৈয়দ জামিল, যুগ্ম-সাধারন সম্পাদক ও প্রতিষ্ঠাতা ট্রেজারার মো: কামরুল ইসলাম, সৈয়দ আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মামুন, সৈয়দ সুমন, সহ-প্রচার সম্পাদক সৈয়দ কামরুল হাসান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজ মিয়া,সৈয়দ আমিনুল ইসলাম,শেখ ফখরুল, সৈয়দ নুরুজ্জামান, মো: আব্দুর রাজ্জাক, সৈয়দ অলি আহমদ, মো: সেলিম আহমদ, মারুফ আহমদ, আমির উদ্দীন প্রমূখ।