ওয়ানবাংলানিউজ: গত ৬’ই মার্চ পূর্ব-লন্ডনের একটি রেস্টুরেন্টে সিলেটের দক্ষিণ সুরমার অন্তর্গত লালাবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জাফরাবাদ স্কুল এন্ড কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা সম্পন্ন হয়।
কার্যকরী কমিটির যুগ্ম-আহ্বায়ক মকসুদ রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব জনাব তহুর আলীর সঞ্চালনায় উক্ত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জনাব মিছবাহুল বারী।
এতে উপস্থিত সকলে স্বতঃস্ফুর্তভাবে নিজ নিজ মতামত তুলে ধরেন এবং প্রিয় বিদ্যাপিঠের পঞ্চাশ বৎসর পূর্তিতে অনুষ্ঠিতব্য ‘সুবর্ণ জয়ন্তী’ অনুষ্ঠানটি সফল, সুন্দর এবং অবিস্মরণীয় করে তুলতে প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে আন্তরিকতার সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আগামী ৫’ই জুন ২০২৩ইং রোজ সোমবার বিকাল ৫টা থেকে অথবা মে’ মাসের স্কুল ছুটিকালীন সপ্তাহের যে কোন একদিন সুবিধামত সেন্টার পাওয়া গেলে ঐ সময়ে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়।
উক্ত সভায় আরো যারা উপস্থিত ছিলেন তারা হলেন সর্বজনাব আলমাস খান, আব্দুল আলী, ইকবাল আহমদ, দৌলত হোসেন, বদরুল হক সাহীন, মিছবাহুল বারী, এনামুল কাদীর লিটন, মফজ্জুল আলী, ইলিয়াস আলী, নাসির উদ্দিন খান সেবুল, আশরাফুল হক খান রুমান, অবায়দুর রহমান জুহেদ, নজমুল করীম রাহী, মুহিবুর রহমান মুর্শেদ, আমিনুল হক খান ফারহান, রাসেল আহমদ, তোফায়েল আহমদ, সায়েম আহমদ ও নাদিম আহমদ প্রমুখ।















