ওয়ানবাংলানিউজ: আবুল মাল আব্দুল মুহিত আন্ত:উপজেলা ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনালে উঠায় অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসীরা। গত বছরের চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা এবারো ভালো ফুটবল উপহার দেয়ায় প্রবাসীদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। এদিকে যুক্তরাজ্যে অবস্থানরত বিশ্বনাথ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রবীন মুরব্বী আলহাজ্ব ফিরোজ খান (পংকি খান) এর আহবানে সাড়া দিয়ে বিশ্বনাথ উপজেলা ফুটবল দলকে তাৎক্ষনিকভাবে দেড় লাখ টাকা প্রদান করেন যুক্তরাজ্য প্রবাসীরা।
গত ২৩ অক্টোবার মঙ্গলবার ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সভা থেকে এই অর্থ প্রদানের সিদ্ধান্ত হয়। যারা আর্থিক সহযোগিতা করেছেন তারা হচ্ছেন সামসুদ্দিন সামস, আব্দুল মজিদ, হাজী রইছ আলী, সাজ্জাদুর রহমান, গোলজার খান, আসহাব বেগ, মনির আহমদ, মিসবাহ উদ্দিন, নজরুল ইসলাম, আব্দুল ওদুদু শাহেল, হাবিবুর রহমান হাবিব।
এদিকে সভায় আরো উপস্থিত ছিলেন, আবুল কালাম আজাদ, আফছর মিয়া ছোট মিয়া, আব্দুল কুদ্দুছ, ফারুক মিয়া, ওহিদ আহমদ, মদরিছ আলী মফজ্জুল, জাকির হোসেন কয়েছ প্রমুখ।
উল্লেখ্য টানা দুই ম্যাচে জয় লাভ করে আবুল মাল আব্দুল মুহিত আন্ত:উপজেলা ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনালে নাম লিখিয়েছে বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থা।
প্রথম রাউন্ডের ম্যাচে জকিগঞ্জকে ৯-০ গোলে পরাজিত করা দলটি দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামে কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করেছে ২-১ গোলে।















