তানজিদা বাছিত: প্রথমবারের মত ব্রিটিশ মেট্রোপলিটন পুলিশ ফোর্স সিদ্ধান্ত নিয়েছে যে ,ইউনিফর্মের মাধ্যমে কাজের অভিজ্ঞতা ছাড়া সাধারণ মানুষ থেকে গোয়েন্দা অফিসার সরাসরি বাছাই করা হবে। মেট্রোপলিটন পুলিশ আশা করছে এই পরিকল্পনা ফোর্সের ৬০০ গোয়েন্দাদের খালি জায়গা পূরণ করবে। তাছাড়া এর মাধ্যমে মানুষের বিভিন্ন দক্ষতা ও পারিপার্শ্বিক অবস্তার প্রতি আকর্ষণ বাড়বে।
প্রাথমিকভাবে ৮০ জন এর উপরে গোয়েন্দা নিয়োগ করা হবে, এরপর বেশি কাজের চাপ দেখা দিলে আরোও নতুন সদস্য নিয়োগ করা হবে। hm ইন্সপেক্টর অফ কন্সটেবুলারি বলেছেন, এ বছরের প্রথমে ইংল্যান্ড এবং ওয়েলস এ পুলিশ সংকট ও গোয়েন্দাদের তীব্র সংকট ছিল।
সাইবার ক্রাইম, ফ্রড ও স্পেশ্যাল ইনভেস্টিকেশনের জন্য অফিসার নিয়ে দেয়া হবে।
বর্তমানে পুলিশ নানান সটেজ এর কারণে প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা না থাকায় কাজের বেশি চাপ কমাতে সিআইডি এর উপর দেওয়া হয়।
স্কটল্যান্ড ইয়ার্ড এখন আরো এক ধাপ এগিয়ে পূর্নক্ষমতার শিক্ষানবিস গোয়েন্দা অফিসার নিয়োগ দেয়ার অনুমতি দিয়েছে।
তাদেরকে অন্যান্য অফিসারদের মত রাস্তায় ইউনিফর্ম পড়ে রাস্তায় টহল ও রেসপন্স করতে হবে না।
যদি তারা বাছাই হয় তাহলে ১৮ সপ্তাহের জন্য প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তাদের প্রাথমিক বেতন হবে ৩০,০০০ এর কিছু কম।
প্রশিক্ষণ জানুয়ারিতে শুরু হবে। যদি তা সফল হয় তাহলে আবার শরতকালে নিয়োগ প্রচারাভিযান শুরু হবে। পুলিশ কলেজের “ডেভিড টাকার “বলেন, আমরা নিয়োগকৃত অফিসারদের প্রতি কঠোর সচেতন এবং কর্মীদের ভূমিকা তদন্ত এবং আমরা সহকর্মীদের সাথে কাজ করে জাতীয় পুলিশি নেতৃত্বের ভিত্তিতে সদস্যদের সহায়তা করে আসছি। মেট্রোপলিটনে ৩১,০০০ হাজার পুলিশ অফিসারের মধ্যে মাত্র ৫৫০০ হলো গোয়েন্দা অফিসার রয়েছে।















