ওয়ানবাংলানিউজ: প্লে টুগেদার, বি ইন্সপায়ারড স্লোগানকে সামনে রেখে একঝাঁক উদ্যমী ক্রীড়ামোদীদর নিয়ে গঠন করা হল ম্যাগপাই ব্যাডমিন্টন ক্লাব ।
গত ১৪ই অক্টোবর, রবিবার সাউথ বেনফ্লিট এ রাজপুত রেষ্টুরেন্টে ম্যাগপাই ব্যাডমিন্টন ক্লাবের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, ডিনার পার্টি,এক্সিকিউটিভ কমিটি গঠন, জার্সী বিতরন সভা অনুষ্ঠিত হয় । ম্যাগপাই ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি আব্দুল্লাহ মোহিম এর সভাপতিতে এবং সাধারন সম্পাদক অলিউর রহমান চৌধুরী ফাহিমের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন ইকবাল আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যালমেট কাউন্সিলের সাবেক কাউন্সিলর হারুন মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হোটেল ঢাকা রিজেন্সির ডাইরেক্টর মোসলেহ আহমদ, রাজপুত রেস্টুরেন্টের সত্বাধীকারী নাজমুল হক নাজ,ম্যাগপাই ব্যাডমিন্টন ক্লাবের স্পন্সর স্টোন বিল্ডার্স এর সত্বাধীকারী বদরুল রাশিদ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ইংল্যান্ড ক্রিকেট বোর্ড কর্তৃক সনদ প্রাপ্ত কোচ সাহেদ উদ্দিন চৌধুরী, ক্রীড়া সংগঠক মোহাম্মদ আকমল হোসেইন জুয়েল।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহীন চৌধুরী, শহিদ আহমদ, মনসুর আহমদ, জাহাঙ্গীর আলম রাহুল, আক্তার হুসেন রাজু, এনাম উদ্দিন, মারুফ আহমদ, সুমন খান, নাসির আহমদ, রাজু আহমদ, জিলা মাজিদ, দেওয়ান ময়নুল হক উজ্জ্বল, রাহুল,আবুল কালাম আজাদ, শফিক আহমদ, বাদশাহ মিয়া এবং ফয়ছল আহমদ। আরও উপস্হিত ছিলেন সাজ্জাদ, জসিম, সাদিক কামালি, নাসির উদ্দিন খান, বাউল কামাল উদ্দিন, আলতাফ, জাকির হোসেন, আব্দুল আমিন, ম্যাকস ড্যানসন, শেখ তানবীর, শফিক আব্দুল্লাহ, মুকিত,উজ্জল, আতা, শামীম, ইব্রাহীম, রুবেল, তারেক, বাসীর, আলমগীর, মঈন, লুতফুর রহমান, ইলিয়াছ, ফয়ছল, ইকবাল, শামীম উদ্দিন, আব্দুস সামাদ, অলিউর রহমান, ফরিদ উদ্দিন,কামাল চৌধুরী প্রমূখ।
আলোচনা সভার পর উপস্থিত সকলের মাঝে জার্সি বিতরণ করা হয়। সভার শেষ পর্বে আবুল হোসেন পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিলেতের জনপ্রিয় শিল্পী শিরিন, মিজান, জীবন এছাড়াও সংগীত পরিবেশন করেন তানভীর, নাসীর, ইকবাল, সাদীক কামালী। পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের কাজ শেষ হয়।















