আন্তর্জাতিক ডেস্ক: ব্রেক্সিট নিয়ে আলোচনায় অগ্রগতি হচ্ছে এবং নভেম্বরের মধ্যেই ব্রেক্সিট চুক্তিতে সমঝোতার আশা করছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপিয়ান কমিশন প্রধান জ্যঁ ক্লদ জাঙ্কার জানান, চুক্তি নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
জাঙ্কার বলেন, কোনো চুক্তিতে না পৌঁছানো ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য কারো জন্যেই ভালো কিছু নয়। ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডনাল্ড টাস্ক জানান, এ মাসের মধ্যেই চুক্তির বিষয়ে চেষ্টা হলেও বছরের শেষ নাগাদ এটি সম্ভব হতে পারে।
আগামী ১১ দিনের মধ্যে ইইউ সম্মেলনে ব্রেক্সিট পরবর্তী সমঝোতা ও ভবিষ্যত অর্থনীতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা রয়েছে। তবে আইরিশ সীমান্তে পণ্য পর্যবেক্ষণের মতো বেশ কয়েকটি বিষয়ে এখনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুপক্ষ। সূত্র: বিবিসি, আমাদের সময়















