ওয়ানবাংলানিউজ ডেস্ক: স্কটল্যান্ডে স্বাধীনতার দাবিতে হাজার হাজার সাধারণ জনগণ সমাবেশ করেছে। শনিবার দেশটির রাজধানী এডিনবার্গে স্কটিশ পার্লামেন্ট বিল্ডিং এর কাছে স্বাধীনতাকামীদের এ বিক্ষোভের সময় হাজার হাজার মানুষের হাতে ইউরোপীয় ইউনিয়নপন্থীদের ব্রিটিশ পতাকাও দেখা যায়। এদিকে, এর মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়া নিয়ে ব্রিটেনের সাথে চলমান যে সংকট তা আরো বাড়াবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা।
২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়নের পক্ষে ভোট দিয়েছিল স্কটিশরা। রোববার স্কটিশ ন্যাশনাল পার্টির পক্ষ থেকে একটি বার্ষিক কনসম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্যে যুক্তরাজ্য থেকে বের হয়ে যাওয়ার বিষয়টিকে জোর দেয়া হবে বলে ধারণা করেছে।
এর আগে ২০১৪ সালে এক গণভোটে যুক্তরাজ্য থেকে বের হয়ে যাওয়ার বিষয়ে অনুষ্ঠিত গণভোটটি প্রত্যাখ্যান করে স্কটল্যান্ডবাসীরা। তবে সেসময় থেকেই ৪৫ শতাংশ জনগণই যুক্তরাজ্য থেকে বের হয়ে যাওয়ার বিষয়টিকে সমর্থন করে আসছে। রয়টার্স















