কবির আল মাহমুদ অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নির্বাচিত

690

ওয়ানবাংলানিউজ: অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন,স্পেন -বাংলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ,বাংলা টিভির মাদ্রিদ প্রতিনিধি ও ৫২বাংলা টিভির স্পেন ব্যুরো চীফ সিলেটের কবির আল মাহমুদ।সম্প্রতি ইতালির রাজধানী রোমের স্থানীয় একটি হলরুমে ইউরোপের বাংলা মিডিয়ার সাংবাদিকদের সর্ববৃহৎ ঐক্যবদ্ধ প্ল্যাটফরম অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।এতে যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হন তিনি। এছাড়া সভাপতি পদে বাংলাভিশন ইউরোপ প্রতিনিধি ফয়সাল আহাম্মেদ দ্বীপ এবং ইতালি যুগান্তর প্রতিনিধি জমির হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কবির আল মাহমুদের পৈত্রিক নিবাস সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর উনিয়নের চন্দগ্রামে।
স্পেনের রাজধানী মাদ্রিদে স্থায়ী ভাবে বসবাসরত কবির আল মাহমুদ বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতার পাশাপাশি তিনি সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথেও যুক্ত। তিনি দেশে এবং প্রবাসে দীর্ঘ দিন যাবত সাংবাদিকতা করে আসছেন। ইতিপূর্বে দৈনিক উত্তর পূর্ব ,কাজির বাজার, যুগভেরীতে রিপোর্টার হিসেবে কাজ করেছেন। এছাড়া বহির্বিশ্বে সর্ব প্রথম বাংলা সংবাদপত্র সত্যবাণীর স্পেন করেসপন্ডেন্ট দায়িত্ব পালন করে আসছেন।
তিনি যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব এর সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অতীতের ন্যায় আগামীতে সকলের সহযোগিতা কামনা করেন।