ওয়ানবাংলানিউজ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিক ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে লন্ডন মহানগর আওয়ামীলীগ।
গত ১৯ আগষ্ট রবিবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে আয়োজিত সভায় বক্তারা বিদেশে অবস্থানকারী বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে নিয়ে আদালতের রায় কার্যকরতে সরকারের প্রতি আহবান জানান। এসময় বক্তারা ১৫ই আগষ্টের মর্মান্তিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সকল নেতাকর্মীকে আরো সচেতন হওয়ার আহবান জানান।
সংগঠনের সভাপতি নুরুল হক লালা মিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হেলাল চৌধুরীর সেলিমের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতমান মাহমুদ শরীফ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি জালাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক আ স ম মিসবাহ, বক্তব্য রাখেন লন্ডন মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনহার মিয়া, সৈয়দ এহসান, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সুরমান হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক জিলু, সদস্য গোলাম কিবরিয়া, মামুন কবির চৌধুরী, আবাব মিয়া, কবি নজরুল ইসলাম, মজুমদার মিয়া, হাজী ছোয়াব আলী, ধারা মিয়া, ইস্ট লন্ডন আওয়ামীলীগের সহ সভাপতি নিমাই মিয়া, ওয়েস্ট লন্ডন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সহ সভাপতি আশরাফ উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদ আহমদ সাদ, যুক্তরাজ্য শ্রমিকলীগের সাধারণ সম্পাদক চন্দন মিয়া, কেন্ট শ্রমিক লীগের সভাপতি আনছার মিয়া, সহ সভাপতি নূর আলী, সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের জয়েন্ট সেক্রেটারী মেহদী হাসান, কৃষক লীগের সাধারণ সম্পাদক এম এ আলী, ভাইস চেয়ারম্যান আসাদ উদ্দিন, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল আহমদ খান, সাংগঠনিক সম্পাদক মাহমদ আলী, শ্রমিক লীগ সহ সভাপতি আব্দুল বাছিত, ছাত্রনেতা সাইদুর রহমান
আলোচনার সভার আগে ১৫ই আগস্টের নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের সদস্য এবং সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত। মিলাদ শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন ওলামালীগের আহবায়ক মাওলানা কুতুব উদ্দিন।















