রেঙ্গা মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের উদ্যোগে ইউকে জমিয়ত নেতা সাইফুল ইসলাম সংবর্ধিত

706

ওয়ানবাংলানিউজ: ৯ আগষ্ট বৃহস্পতিবার জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার ২০০৯ সালের ফারিগ ইউকে প্রবাসী জমিয়ত নেতা, প্রতিভাবান ইসলামী ব্যক্তিত্ব মাওঃ সাইফুল ইসলামের স্বদেশ আগমন উপলক্ষ্যে ২০০৯ সালের ফুজালাদের পক্ষ থেকে এক সংবর্ধনা সিলেট নগরীর ওরিয়েন্টালের অফিস কক্ষে প্রদান করা হয়।শুরুতে কালামুল্লাহ থেকে তেলাওয়াত করেন হাঃ মাওঃ জামাল আহমদ, স্বাগত বক্তব্য রাখেন যুক্তিবাদী আলোচক হা: মা: মাহমুদুল হাসান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যথাক্রমে মাও: রমজান হুসাইন, মাও:জুনাইদ আহমদ, মাও: হাফিজুল ইসলাম, মাও: বদরুল ইসলাম, মাও: আব্দুল করিম খালেদ, মাও: তুফায়েল আহমদ, মাও: আয়াজ উদ্দীন, মাও: আব্দুশ শহীদ, মাও: সুহাইল আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন মাও: মুফতি ইলিয়াছ আহমদ, মাও: শাহ আলম, মাও: মাছুম আহমদ প্রমুখ।অনুষ্টানটি পরিচালনা করেন মাও: মুহিউদ্দীন আলমগীর।বক্তাগন তাদের বক্তব্যে মাও:সাইফুল ইসলামের দ্বীনী খেদমাতের ভূয়সী প্রসংশা করেন, এবং সহপাঠীদের কল্যাণে ধারাবাহিক যোগাযোগ রাখায় অভিনন্দন জানান এবং প্রবাসে অবস্থান রত সদস্যবৃন্দকে স্বরণ করেন। অতিথির বক্তব্যে হা: মাও: আশরাফ উদ্দীন চৌ: বক্তব্যে বলেন ২০০৯ সালের রেঙ্গার ফারিগিনদের বন্ধন চিরজীবী হোক, নেক কাজে এগিয়ে যাক। গ্রুপের কল্যাণে জমিয়ত নেতা সাইফুল ইসলামের ভূমিকার জন্য তাকে অভিনন্দন জানান।সভায় সাইফুল ইসলামকে ক্রেষ্ট দিয়ে অভিনন্দন জানানো হয়। সংবর্ধীত ব্যক্তি জমিয়ত নেতা মাও: সাইফুল ইসলাম সংবর্ধনার জবাবে বলেন আমাদের পারস্পরিক কল্যাণকামিতার বন্ধন চির অটুট থাক। মহৎ কাজে আমরা গ্রুপকে অধিক গুরুত্ব দিবো। আর অতীতের মত ভবিষ্যতেও আমার ভূমিকা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। সবাইকে সকলকে মোবারকবাদ। সব শেষে সভার সভাপতি হা: মাও: যুবায়ের আহমদ উপস্থিত সবাইকে নিয়ে উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত করেন।