কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

448

কিশোরগঞ্জ সংবাদদাতা: কিশোরগঞ্জ সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মিজানুর রহমান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের জালালপুর বাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর ওই ইউনিয়নের চরপাড়া গ্রামের মতি মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে মোটরসাইকেলে করে জালালপুর বাজার রেলক্রসিং পার হচ্ছিলেন মিজানুর। এ সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই সে নিহত হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুশামা মো. ইকবাল হায়াত এ তথ্য নিশ্চিত করেছেন।