‘প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

821

ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ উপজেলার ‘প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র বার্ষিক সাধারণ সভা গত ২৩ জুলাই সোমবার পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত। সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম ও নির্বাচন নিয়ে আলোচনা হয়। সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটির মেয়াদ আরো এক বছর বৃদ্ধি করা হয় এবং আগামী বছর যথা সময়ে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়।
সংগঠনের সভাপতি মখদ্দুছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রশিদ আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ট্রেজারার এম এ সালাম, প্রধান উপদেস্টা আবুল কালাম আজাদ, সহ সভাপতি এম এ ছোবহান, আবেদ রাজা, সহ সাধারণ সম্পাদক ইলিয়াস আলীস, সহ ট্রেজারার শেখ আমিরুল হক লেচু, প্রচার সম্পাদক জাকির হোসেন কয়েছ, সাংগঠনিক সম্পাদক আফরাজ মিয়া, ট্রাস্টি ফয়জুল হক, শাহীনুর রহমান, মফজ্জিল আলী, শেখ আমিনুর রশিদ, তোতা মিয়া প্রমুখ।