ঢাকা সংবাদদাতা: রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন পর্যবেক্ষণ করে দলের সিদ্ধান্ত জানাবে বিএনপি। এজন্য আজ সন্ধ্যায় বৈঠকে বসবেন দলটির সিনিয়র নেতারা।
সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, আজ রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ চলছে।















