বোন হারালেন আইনমন্ত্রী

386

ঢাকা সংবাদদাতা: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের বড় বোন সায়মা ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টার দিনে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানান, মন্ত্রী আনিসুল হকের বড় বোন সায়মা ইসলাম দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন।

তিনি আরো জানান, রোববার বিকেল ৫টায় রাজধানীর গুলশান আজাদ মসজিদে তার নামাজে জানাযা শেষে বনানী কবরস্থানে মরদেহ দাফন করা হবে।