প্রাক্তন প্রধান শিক্ষক তজম্মুল আলী স্মরণে লন্ডনে দোয়া মাহফিল ১৬ জুলাই

732

ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ উপজেলা সদরের ঐতিহ্যবাহী রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রায় ৫ দশকের সাবেক প্রধান শিক্ষক, হেড স্যার নামে সর্বজন শ্রদ্ধেয় মরহুম আলহাজ্ব তজম্মুল আলীর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল আগামী ১৬ জুলাই সোমবার পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে বাদ আছর অনুষ্ঠিত হবে।
এতে স্কুলের সাবেক ছাত্র শিক্ষক ও কমিউনিটি নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন মরহুমের একমাত্র ছেলে বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি মিজানুর রহমান।
উল্লেখ্য প্রাক্তন প্রধান শিক্ষক তজম্মুল আলী গত বছর ১২ জুলাই সিলেটে ৭৫ বছর বয়সে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন।