ওয়ানবাংলানিউজ: বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এর পপলারের মে ফ্লায়ার স্কুল পরিদর্শন করেছেন ব্রিটিশ রাণী। এসময় তার সাথে ছিলেন তার স্বামী ডিউক অব এডিনবার্গ। স্কুলটি ১০০ বছর আগে প্রথম বিশ্বযুদ্ধে বোমা হামলায় ক্ষতিগ্রস্থ হয়। বোমা হামলায় স্কুলের ১৮জন নিরপরাধ শিশু মারা যায়।

বৃহস্পতিবার রাণী এলিজাবেথ উক্ত স্কুল পরিদর্শনে আসলে স্কুলের শত শত শিক্ষার্থী থাকে অভিবাদন জানায়। এসময় তারা বিমান হামলায় ক্ষতিগ্রস্থ অংশ ঘুরে দেখেন। পরে স্কুলের শিক্ষার্থীদের সাথে ক্লাসে ও স্টাফদের সাথে মিলিত হন। তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

উল্লেখ্য ১৯১৭ সালের ১৩ জুন বিমান হামলা হলে উক্ত স্কুলের ১৮জন শিক্ষার্থী মারা যায়। এই হামলার ১শ বছরপূর্তিতে স্মরণসভায় রানী যোগদেন।
এসময় বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন















