ওয়ানবাংলানিউজ: ব্রিকলেইন জামে মসজিদ পরিচালিত বাংলা স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ৭ জুলাই শনিবার মসজিদের একটি হলে। এতে বাংলা স্কুলের ছাত্র-ছাত্রী, তাদের অভিভাবক ও শিক্ষকগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা ইসলামিক গান, নাশিদ ও কবিতা আবৃতি করে।
এসময় উপস্থিত ছিলেন ব্রিকলেইন জামে মসজিদ ট্রাষ্টের সভাপতি সাজ্জাদ মিয়া, মসজিদের পরিচালনা কমিটির সদস্য মতিউর রহমান, সৈয়দ মুরতজা আলী স্কুলের শিক্ষিকা সৈয়দা আনজুমারা বেগম, ফারহানা জামানসহ অনেকে। অনুষ্ঠানে বাংলায় কবিতা আবৃতি করে শোনায় বাংলা স্কুলের শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে ঘরে তৈরি বাহারি খাবার পরিবেশন করা হয়।
উল্লেখ্য নতুন প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশী ছেলে মেয়েদের বাংলা লেখা-পড়ায় আগ্রহী ও বাংলা শিক্ষার প্রসারে কাজে করে যাচ্চেছ ব্রিকলেইন জামে মসজিদ।















