ব্রিটিশদের ইউরোপিয় ইউনিয়নের নাগরিকত্ব গ্রহনের হার বাড়ছে

3495

ওয়ানবাংলানিউজ: ব্রেক্সিট গণভোটের পর ব্রিটিশ নাগরিকদের ইউরোপিয় ইউনিয়নের দেশগুলে নাগরিকত্ব গ্রহনের সংখ্যা বেড়েছে বলে তথ্য প্রকাশ করেছে বিবিসি। বিবিসি’র পরিসংখ্যানে দেখাগেছে ২০১৭ সালে ১২,৯৯৪ জন ব্রিটিশ নাগরিক ইইউ ভুক্ত ১৭টি দেশের নাগরিকত্ব গ্রহন করেছেন। যেখানে ২০১৫ সালে ছিল মাত্র ১৮০০ জন। সেখানে ২০১৬ সালে তা বেড়ে দাঁড়ায় ৫০২৫জনে।
জার্মান নাগরিকত্ব নিয়েছেন বেশি সংখ্যক ব্রিটিশ। ২০১৫ সালে নিয়েছিলেন ৫৯৪ জন। তা ২০১৭ সালে এসে দাঁড়ায় ৭৪৯৩ জনে। নাগরিকত্ব গ্রহনে দ্বিতীয় দেশ হচ্ছে ফ্রান্স, তারপরের দেশগুলির মধ্যে অন্যতম বেলজিয়াম, সুইডেন, আয়ারল্যান্ড।