ফ্রান্সের বিপক্ষে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

731
স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে আজ রাত আটটায় কাজানে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচটি নিয়ে আর্জেন্টিনার সর্মথকদের রয়েছে নানা জল্পনা-কল্পনা। কারণ ফ্রান্সকে হারাতে পারলেই মেসিদের ফাইনাল নিশ্চিত বলে মনে করছেন তারা।

আর এসব চিন্তা-ভাবনার বাইরে নন আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি। তিনিও আর্জেন্টিনার একাদশ সাজানোতে ব্যস্ত। তবে এবার নিজের ব্যক্তিগত প্রথাটা হয়তো ভাঙতে হবে  তাকে।

কারণ সাম্পাওলি কোচ হওয়ার পর থেকে তার অধীনে ১৪টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এই ১৪ ম্যাচে সাম্পাওলি একই একাদশ পরপর দুই ম্যাচে নামাননি। কোনো না কোনো পরিবর্তন ছিল।

আর্জেন্টিনা সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, নাইজেরিয়ার বিপক্ষে একাদশটাই রাখতে পারেন সাম্পাওলি। নাইজেরিয়া ম্যাচে প্রথমার্ধে দল যেভাবে খেলেছে, সেটাই এই একাদশের ওপর আস্থা রাখতে উৎসাহিত করছে সাম্পাওলিকে।

তবে গঞ্জালো হিগুয়েইনকে নিয়ে আর্জেন্টিনার সমর্থকেরা হতাশা থাকতেই পারে।  গত ম্যাচেও একরকম নিষ্প্রভ ছিলেন তিনি। এরমধ্যে সার্জিও আগুয়েরোকে প্রথম একাদশে সাম্পাওলি হয়তো ফেরাবেন না। ক্রোয়েশিয়া ম্যাচের পর কোচের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করায় হয়তো এই পরিণতি। আর্জেন্টিনার  সংবাদমাধ্যম এমনটিই বলছে।

সাম্পাওলির আরো দুটি বিকল্প আছে। গত ম্যাচে চোট পাওয়া এনজো পেরেজ পুরো ফিট হয়ে না উঠলে তখন অপশন বি-তে চলে যাবেন কোচ। সে ক্ষেত্রে হিগুয়েইন বাদও পড়তে পারেন। একাদশে দেখা যেতে পারে ক্রিস্টিয়ান পাভোনকে। ডি মারিয়া আর পাভোনকে দুই পাশে রেখে মেসি খেলবেন ফলস নম্বর নাইন হিসেবে।

আর্জেন্টিনা সংবাদমাধ্যম বলছে, গত ম্যাচে ৪-৪-২ ফরম্যাটে খেলেছে দল। এবার ৪-৩-৩ ফরম্যাটে খেলতে পারে আর্জেন্টিনা।