ওয়েস্ট লন্ডনে গ্রীনফোর্ড স্টেশনের বাইরে মারামারিতে একজনের মৃত্যু

1040

ওয়ানবাংলানিউজ: ওয়েস্ট লন্ডনের গ্রীনফোর্ড টিউব স্টেশনের বাইরে মারামারিতে এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আহত অপর ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের উভয়ের বয়স আনুমানিক ৩০ বছলে জানিয়েছে পুলিশ। শনিবার দুপুর প্রায় ২ ঘটনার সময় এই মারামারির ঘটনার খবর পায় পুলিশ। দ্রুত পুলিশ ও প্যারামেডিক টিম ঘটনা স্থলে পৌছালে দুই ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও একজনের মৃত্যু হয়। মাথায় আঘাত প্রাপ্ত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে এখনো পর্যন্ত কাউকে গ্রেতার করা সম্ভব হয়নি। মৃত ব্যক্তির নিকট আত্মীয় স্বজনকে খুজছে পুলিশ। এঘটনায় সেন্ট্রাল লাইন ও গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে সার্বিসে সমস্যার সৃষ্টির হয়। তবে রির্টান ট্রেইনে সমস্যা হচ্ছে না।