যুক্তরাষ্ট্রে শিক্ষিকার যৌন লালসার শিকার ৩ স্কুল ছাত্র

759

আন্তর্জাতিক ডেস্ক: ২৫ বছরের শিক্ষিকার যৌন লালসার শিকার হলো যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার রকি মাউন্ট প্রিপারারির তিন স্কুল ছাত্র। ওই স্কুলের নাম চার্টার স্কুল। ওই শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার এ ঘটনা প্রকাশের পর তাকে গ্রেফতার করে।

শনিবার মার্কিন গণমাধ্যম টিএমজেডের এক প্রতিবেদনে বলা হয়েছে, চার্টার স্কুলের অংকের শিক্ষিকা ছিলেন ২৫ বছর বয়সি ম্যাকাওলিপি। তিনি স্কুলের ৩ শিক্ষার্থীর সঙ্গে যৌন কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে। ওই তিন ছাত্রের মধ্যে দুই জনের বয়স ১৬ এবং এক জনের বয়স ১৭। ওই শিক্ষিাকা তাদের সঙ্গে অসংখ্যবার মিলিত হয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

স্কুল কতৃপক্ষ ইতোমধ্যে বিষয়টি তদন্ত করে পুলিশের কাছে রিপোর্ট জমা দিয়েছে। তদন্তে এর সত্যতাও মিলেছে। এছাড়া ওই শিক্ষিকাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরই মধ্যে স্কুল কতৃপক্ষ তার চাকরি স্থগিত করেছে।