সাসেক্সে যুবতীর লাশ উদ্ধার: বার্মিংহামে দুইজন গুলিবিদ্ধ

1137

ওয়ানবাংলানিউজ: সাসেক্সের একটি ক্যাম্পিং এন্ড ক্যারভ্যানিং সাইড থেকে ২১ বছর বয়সী এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৭টায় সিফোর্ড এলাকার মেরিন প্যারেডস্থ বাকলি হলিডে পার্ক থেকে পুলিশ কল করা হলে উক্ত যুবতীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে লিটিলহ্যাম্পটন থেকে ২৮ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সাসেক্স পুলিশ এঘটনার সাথে আর কাউকে জড়িত সন্দেহ না করলেও প্রত্যক্ষ দর্শী অথবা উক্ত এলাকার পথচারীদের কারো কাছে কোন তথ্য থাকলে পুলিশকে সহযোগিতার আহবান জানানো হয়েছে।
বার্মিংহামে দুইজন গুলিবিদ্ধ:
এদিকে বার্মিংহামে কুইন্টনের আবাসিক এলাকায় দুইজন গুলিবিদ্ধ হওয়ার খবর জানিয়েছে বিবিসি। শনিবার রাত ১০:৪০ মিনিটে এই ঘটনা ঘটে সেলক্রফট এভিনিউ এর দুইটি ফ্লাটের ব্লকের মধ্যে। এতে ২০ ও ৩০ বছর বয়সী দুইজন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা আশংকামুক্ত। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।