হোম অফিসের ভুলে হাজারো স্কিল মাইগ্রেন্ট নির্বাসনের সম্মুখীন

2876

ওয়ানবাংলানিউজ ডেস্ক: হোম অফিসের ভুল সিদ্ধান্তের কারনে ব্রিটেনে কর্মরত যোগ্যতা সম্পন্ন স্কিল ওয়ার্কার, বিজ্ঞানি, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ নানা প্রফেশনের হাজারো মাইগ্রেন্ট সেকশন ৩২২(৫) এর আওতায় ডিপোর্টেশন বা নির্বাসিত হওয়ার অপেক্ষায় রয়েছেন। তাদেরকে ব্রিটেন ছেড়ে যাওয়ার জন্য বলা হয়েছে। তাদের ইন্ডিফিনিট লিভ টু রিমেইন ইন দ্যা ইউকের আবেদনও প্রত্যাখান করা হয়েছে।
অথচ এই সেকশন ৩২২(৫) এর আওতায় আবেদন প্রত্যাখান ইতোমধ্যে আদালতে চ্যালেঞ্জ করা হলে হোম অফিস সেই সব চ্যালেঞ্জে হেরে যাচ্ছে। তার পরেও হোম অফিস তাদের সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত না হয়ে বরং অজুহাত উত্থাপনের মাধ্যমে প্রত্যাখান করছে।
গার্ডিয়ান পত্রিকা জানিয়েছেন এমনও দুটি আবেদন যারা হাইলি প্রফেশনাল এমন দুটি আবেদন, হোম অফিস ট্যাক্স ডিক্লারেশন সংক্রান্ত ভুল তথ্য উল্লেখ করে, অপরটি ইনকাম ডিক্লারেশনের ভুলের কারনে আবেদন প্রত্যাখান করেছে। অথচ তদন্তে এবং আদালতে তিনবার আপিলে প্রমাণিত ট্যাক্স সংক্রান্ত ইনকাম ভুলের তথ্য অতি সামান্য হেতু প্রমানিত হয়নি। হোম অফিস এহেন অবস্থায় তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেনি।
হাইলি স্কিল্ড মাইগ্রেন্ট সাপোর্ট গ্রুপ ৬০০ এর বেশি কর্মচারী রয়েছে, যাদের ৪০০ এর বেশী এমন নোটিশ পেয়েছেন হোম অফিস থেকে। তারা এখন হোম অফিসের এই ধারাকে কোর্টে চ্যালেঞ্জ করার জন্য ৪০হাজার পাউন্ড রেইজ করেছে।

এই গ্রুপের দশ সদস্য ইতিমধ্যেই কোর্টে হোম অফিসের ৩২২(৫) ধারাকে চ্যালেঞ্জও করেছেন, যেখানে ৯জনের কেসই কোটে জয়লাভ করেছে। আপিলে হোম অফিসের সেকশন ৩২২৯৫ কে ভুল বলেছে কোর্ট।
মিনিস্ট্রি অব ডিফেন্সে কাজ করেন এমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, একজন এনএইচএস ম্যানেজার, একজন বিজ্ঞানি যিনি এন্টি ক্যান্সার ড্রাগ নিয়ে কাজ করেন তাদের প্রত্যোকেই এই ৩২২(৫) সেকশনের অধীনে লিব টু রিমেইন ইন্ডেফিনিট আবেদন প্রত্যাখান হয়ে স্যুটকেস গুছিয়ে সিটিং রুমে প্রতীক্ষার প্রহর গুণতে হয়েছে। কখন ডিপোর্টেশনের জন্য এনফোর্সম্যান্ট অফিসার হানা দেয়।
সালিম দাদাবয় নামের পাকিস্তানি ধনী ব্যবসায়ী যার ১.৫ মিলিয়ন বিনিয়োগসহ ২০ জন স্টাফ রয়েছে, তাকেও এই সেকশনের অধীনে আবেদন প্রত্যাখান করেছে হোম অফিস।
এই সেকশন মূলত সন্ত্রাসী কর্মকান্ড নিয়ন্ত্রন এবং নিরাপত্তা ঝুকি রোধের জন্য আবেদন করে থাকে হোম অফিস। দাদাবয় আইনজীবি এ্যালিসন টিউলিস এমপি মনে করেন, এই সেকশন অন্যায়ভাবে এদের উপর হোম অফিস প্রয়োগ করেছে।
এই সেকশন আরোপ করে ডিপোর্ট করা হলে তাদের পাসপোর্ট স্থায়ীভাবে এই সেকশন সন্ত্রাসি এবং নিরাপত্তার ঝুকি সেকশন সিলের ফলে তাদের পুনরায় ভিাস নিয়ে ফিরে আসা অতবা বিশ্বের কোথাও ভিাস লাভ প্রায় অসম্ভবই হয়ে যাবে বলে গার্ডিয়ান মনে করে।
কুইন্স কাউন্সিলের সাবেক এক্সট্রাডিশন এবং হিউম্যান রাইটস বিষয়ক স্পেশালিস্ট আইনজীবি পাল গার্লিক মনে করেন হোম অফিসের বিশ্বাসের উপর করা এমন সিদ্ধান্ত অপমানজনক।