বিশ্বনাথ এইড ইউকের সভাপতি মিসবাহ উদ্দিনের পিতা অসুস্থ : দোয়া কামনা

1318

ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি, বিশ্বনাথ উপজেলার পুরাতন ব্যবসা প্রতিষ্ঠান ইন্তাজ এন্ড সন্স (রড সিমেন্ট এর দোকান) এর সত্ত্বাধিকারী ও বিশ্বনাথ উপজেলার বৈদ্যকাপন গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ্ব ইন্তাজ আলী গুরুতর অসুস্থ। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভোগছেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে রোববার রাতে সিলেট নগরীর আল হারামাইন হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আলহাজ্ব ইন্তাজ আলী বড় ছেলে বিশ্বনাথ এইড ইউকে’র সভাপতি, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ নিউজ ২৪ ডটকম’র চেয়ারম্যান মিসবাহ উদ্দিন পিতার সুস্থতা চেয়ে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করেছেন। তিনি পিতাকে দেখতে মঙ্গলবার লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন।
এদিকে বিশ্বনাথ এইড ইউকের পক্ষ থেকে কমিউনিটির সকলের কাছে যুক্তরাজ্য প্রবাসী ও বিশ্বনাথের প্রবীণ ব্যবসায়ী ইন্তাজ আলীর সুস্থ্যতা কামনা করে দোয়া কামনা করা হয়েছে।