জাকির হোসেন কয়েছ: ব্রিটেনে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিরতিহীন রাত ১০টা পর্যন্ত ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। প্রায় ৪০ হাজার পলিং স্টেশনে গ্রহন হয় এই ভোট। ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বুথ ফেরত জরিপ প্রকাশ করেছে স্কাই নিউজ। এতে দেখা যাচ্ছে কনজাভেটিভ পাবে ৩১৬ টি আসন, লেবার পাবে ২৬৬টি, এসএনপি পাবে ৩৪টি আর লিবডেম পাবে ১৪টি। গত নির্বাচনে কনজাভেটিব একক সংখ্যা ঘরিষ্ঠতা পেয়েছিল ৩৩১টি আসন। এককভাবে সরকার গঠন করতে প্রয়োজন ৩২৬টি আসন। সেক্ষেত্রে ব্রিটেনে এবার কোয়ালিশন সরকার হতে পারে। গত নির্বাচনে লেবার পেয়েছিল ২৩২টি। এবার তা বেড়ে ২৬৬টিতে দাঁড়াতে পারে। আর যদি এসএনপি ও লিভডেম কোয়ালিশন করে তাহলে আবারো ক্ষমতায় আসতে পারে লেবার পাটি।
তবে সর্বশেষ রেজাল্ট জানতে শুক্রবার দুপুর পর্যন্ত অপেক্ষে করতে হতে পারে। সর্বশেষ খবর পর্যন্ত কোথাও কোন দুঘর্টনার খবর পাওয়া যায়নি। যদিও নির্বাচনে আগে ম্যানচেস্টার ও লন্ডনে সন্ত্রাসী হামলায় ৩০জন মানুষ নিহত হন।

ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে ৬৫০টি আসনে এবার প্রায় ৪৬.৯ মিলিয়ন মানুষ ভোটার রেজিস্ট্যার্ড হন। এটি গত সাধারণ নির্বাচনের চাইতে বেশি। গত নির্বাচনে ভোটার রেজিস্ট্যার্ড হয়েছিলেন ৪৬.৪ মিলিয়ন মানুষ। এবারের নির্বাচনে বিশাল একটি অংশ হচ্ছে তরুন ভোটার। যাদের বেশিরভাগেরই সমর্থন লেবার নেতা করবিনের প্রতি।
জানাগেছে ইতিমধ্যে বিপুল সংখ্যক পোস্টাল ভোট কাস্ট হয়েছে। বিগত ২০১৫ সালের নির্বাচনে মোট ভোটের ১৬.৪% পোষ্টাল ভোট কাস্ট হয়েছিল। সে সময় কনজাভেটিব পার্টি ৬৫০টি আসনের মধ্যে ৩৩১টি আসন লাভ করে। আর লেবার পার্টি পায় ২৩২টি, স্কটিশ ন্যাশনাল পাটি পায় ৫৬টি, লিভডেম লাভ করে মাত্র ৮টি। স্বতন্ত্র ও অন্যান্য দল পায় বাকী ৩১টি সিট লাভ করে।
ব্রিটেনে বেশিরভাগ ভোট কেন্দ্র গুলি হচ্ছে স্কুল, কমিউনিটি সেন্টার ও প্যারিস সেন্টারগুলিতে। আশা করা হচ্ছে শুক্রবার আপ্টারনুনে ফাইনাল রেজাল্ট ঘোষণা করা হবে।
গত নির্বাচনে ভোট গ্রহন শেষ হওয়ার মাত্র ৪৮ মিনিটের মধ্যে ফলাফল ঘোষণা করা হয় হাগটন এন্ড সান্ডালেন্ড সাউথ আসনে।
ব্রিটেনের নির্বাচনে যেকোন এককভাবে ক্ষমতায় আসতে হলে তাকে ৩২৬টি সিটে বিজয়ী হতে হবে।















