ওয়ানবাংলানিউজ: বৃটিশ বাংলাদেশী কারী ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ক্যাটারার এসোসিয়েশন বিসিএ এসেস্ক রিজিয়নের বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৩ এপ্রিল সোমবার দুপুর ১টায় বেনফ্লিটের রাজপূত রেষ্টুরেন্টে সংগঠনের দ্বিবার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ।
বৃহস্পতিবার ৫ এপ্রিলি এসেস্কের শোবারীনেসের পলাশ রেষ্টুরেন্টে আয়োজিত বিশেষ সভায় নির্বাচনের এ তারিখ ঘোষণা করা হয়।
বিসিএর কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও এসেস্ক রিজিয়নের আহবায়ক জামাল উদ্দিন মকদ্দুসের সভাপতিত্বে ও বিসিএর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও এসেস্ক রিজিয়নের সদস্য সচিব ফরহাদ হোসেন টিপুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র ক্যাটারার সিরাজ আলী,শেখ আব্দুল খালিক ,শাহ আশরাফ হোসেন মুকুল,আব্দুল হক,নাজাম উদ্দিন নজরুল,সালেহ আহমদ,আফজল হোসেন ,আনোয়ার হোসেন মুরাদ।উপস্থিত ছিলেন ক্যাটারার মোহিব উদ্দিন ,বাহার উদ্দিন ,আরশ আলী,আব্দুস সবুর খান,নজরুল ইসলাম বাবুল প্রমূখ ।
সভায় বক্তারা বলেন , বৃটেনের কারী শিল্প বর্তমানে সবচেয়ে কঠিন সময় পার করছে। দক্ষ শেফ ও স্টাফ সংকট এবং কঠোর ইমিগ্রেশন নীতির কারণে প্রতিদিন রেষ্টুরেন্ট বন্ধ হচ্ছে । ফলে অনেক ব্যবসায়ী মারাত্মক অর্থনৈতিক সংকটে পতিত হয়েছেন । সভায় কারী শিল্পের সংকট সমাধানে সকল ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহবান জানান ।সভায় আগামী ২৩এপ্রিল বিসিএ এসেস্ক রিজিয়নের নির্বাচনে সকল সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার ও আহবান জানানো












