গুলশান-১ শপিং সেন্টারে আবার আগুন

730

ঢাকা সংবাদদাতা: রাজধানীর গুলশান-১ নম্বরে গুলশান শপিং সেন্টারে আগুন লেগেছে। রোববার সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে আগুনের এ সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার (ইন্সপেক্টর) আতাউর রহমান আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কি কারনে শপিং মলে আগুন লেগেছে তা জানাতে পারেননি।

এই বিপণি বিতানের পাশের ডিএনসিসি মার্কেটে এক বছর আগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।