আন্তর্জাতিক ডেস্ক: ডেস্ক: অনেক ভাবেই বিরোধীদের ট্রলের শিকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত তার অবয়বকে নকল করে বানানো হয়েছে তার নগ্ন মূর্তি।
২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিউ ইয়র্ক, সান ফ্র্যান্সিসকো, সিটল, ক্লিভল্যান্ড ও লস অ্যাঞ্জলেসে প্রকাশ্যে ট্রাম্পের এই নগ্ন মূর্তিগুলো তৈরি করেন একদল শিল্পী।
একটি বাদে সবকটি মূর্তিই ভেঙে ফেলা হয়েছে বা নষ্ট হয়ে গেছে। শেষ মূর্তিটি নিলামে তোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নিউ জার্সির জুলিয়েন’স অকশন হাউসে আগামী ২ মে এই নিলাম হবে। গত মঙ্গলবার জুলিয়েনস অকশনের তরফ থেকে এই নিলামের কথা ঘোষণা করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের শেষ নগ্ন মূর্তিটির দাম অন্তত ৩০,০০০ ডলার উঠবে বলে মনে করা হচ্ছে।
এক বিবৃতিতে নিলামকারী প্রতিষ্ঠানটি জানায়, ‘দ্য এমপেরর হ্যাজ নো বলস’ নামে ট্রাম্পের এই মূর্তির জন্য ৩০ হাজার মার্কিন ডলার দর উঠবে বলে আশা করা হচ্ছে।
এই মূর্তিটি মাটি ও সিলিকন দিয়ে তৈরী।















