লন্ডনে আবারো ছুরিকাঘাতে কিশোর নিহত

2983

ওয়ানবাংলানিউজ: মঙ্গলবার বিকালে নর্থ লন্ডনে আরো এক কিশোর চুরিকাঘাতে নিহত হয়েছে। তার বয়স ১৭ বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায় তারা বিকাল ৫টা ১৫মিনিটে খবর পায় টোটেনহ্যাম গ্রিন এন্ড টেনমোথ রোড়ে কতিপয় যুবক অস্ত্র নিয়ে ফাইটিং করছে। ঘটনাস্থলে এসে তারা চুরিকাঘাতে আহত আনুমানিক ১৭ বছর বয়সী যুবককে দেখতে পায়। তাকে বাঁচাতে প্যারামেডিক্স টিম আসলেও বাঁচানো সম্ভব হয়নি।

স্কটল্যান্ড ইয়ার্ড নিহতের নিকট আত্মীয়কে বিষয়টি অবহিত করেছেন। পুলিশের এক মুখপাত্র জানিয়েছে এঘটনার সাথে সন্ত্রাসী কার্যক্রমের কোন সম্পর্ক নেই। তবে পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।