স্বাধীনতা দিবস উপলক্ষে গোলাপগন্জ কমিউনিটি ট্রাস্ট ইউকের আলোচনা সভা অনুষ্টিত

876

ওয়ানবাংলানিউজ: ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গোলাপগন্জ কমিউনিটি ট্রাস্ট ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের এক অভিজাত রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদআব্দুল মুনিম জাহেদী ক্যারলের সভাপতিত্বে এবং সাবেক ছাত্র নেতা রাজু মোহাম্মদ শিবলীর পরিচালনায় এক আলোচনা সভা গতকাল সোমবার ২৬শে মার্চ অনুষ্টিত হয়।

সভায় বক্তারা ৭১সালের স্বাধীনতা যুদ্ধের ভয়াল দিন গুলোর স্মৃতিচারণ করেন এবং সকল শহীদদের কে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
বক্তারা দেশের চলমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, আমাদের স্বাধীনতা প্রাপ্তির ৪৭ বছর পার হলেও দেশে আজ প্রতিহিংসার রাজনীতি চলছে। স্বাধীনতার দিবসেও আজ দেশে হত্যা,জুলুম,ধর্ষণের খবর প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হচ্ছে।

আজ মহান স্বাধীনতা দিবসে ও দৈনিক সিলেটের ডাক এর প্রথম ও শেষ পৃ:র কয়েকটি খবরের শিরোনাম : –শাবি ছাত্রলীগের দুইজন ছুরিকাহত, সালুটিকরে নিহত দুজনের দাফন সম্পন্ন, বিশ্বনাথে সংঘর্ষে নারীসহ আহত ৬, দক্ষিন সুরমায় যুবতীর ঝুলন্ত লাশ, ওসমানী নগরে দুই লাশের পরিচয় মিলেছে —। এই হানাহানি ছিনতাই খুন কেউ সামলাতে পারছেনা. মানুষ বড় অসহায়। আতংক বিষাদে প্রতিটি দিন অতিবাহিত হচ্ছে.
সভায় দেশের স্বার্থে এবং পারস্পরিক ঐক্যের ভিত্তিতে দেশ গড়ার কাজে সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল বলেন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি. খুন, গুম, ধর্ষণ এবং সন্ত্রাস ও জঙ্গী মুক্ত বাংলাদেশ হোক আমাদের আগামী স্বপ্নের ঠিকানা.
মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে।

সংগঠনের সেক্রেটারি সাবেক ছাএনেতা কমিউনিটি ব্যক্তিত্ব রাজু মোহাম্মদ শিবলির পরিচালনায় অন্যান্যদের বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি বিশিষ্ট আইনজীবী কাওসার হোসেন কোরেসি, মুহিবুল হক, কোষাধক্ষ রায়হান উদ্দিন, প্রচার সেক্রেটারি সাবেক ছাএনেতা আব্দুল আলী, মাওলানা রেজাউল করিম, আমিরুল মুমিন আলমগীর, ফয়েজ আহমদ, আবু সায়েম মন্জুর, জায়েদ আহমদ, হাবিবুর রহমান, বাবুল মিয়া, আলি আহমেদ অলিউর রহমান প্রমুখ।