ঢাকা সংবাদদাতা: রাজধানীর মিরপুরে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে মিরপুরের ভাঙাব্রিজ শাপলা হাউজিং এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার মুনজুর রাহী জানান, রাতে ভাঙাব্রিজ শাপলা হাউজিং এলাকায় ডিবি অভিযানে যায়। এসময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় ওই যুবক গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলেও জানান এসআই খন্দকার মুনজুর রাহী।















