মো: আব্দুল হাই জগন্নাথপুর:-“অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” প্রতিপাদ্যে স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে বাংলাদেশের উত্তরন যোগ্যতা অর্জনে ঐতিহাসিক সাফল্যে উপলক্ষ্যে সেবা সপ্তাহের তৃতীয় দিনে জগন্নাথপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও সর্বস্তরের জনসাধারনের ব্যানারে বর্ণাঢ্য শোভাযাত্রা আনন্দ র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে এসে শেষ হয়।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের সহস্্রাধিক শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গের উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ র্যালীটি জনসমুদ্রে পরিণত হয় এসময় শহরের অলি-গলি, পাড়া মহল্লায় এবং অফিস পাড়ায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার জয় হউক আনন্দ স্লোগানে মূখরিত হয়ে উঠে। শিশু-কিশোররা নানান সাজে এবং বাধ্যযন্ত্র নিয়ে আনন্দ র্যালীতে অংশ গ্রহন করে।
দুপুরে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের উন্নয়নের চিত্র প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শিত হয়। পরে আলোচনা সভায় সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ। বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভইিস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামস উদ্দিন,
উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, এলজিইডির উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম মোখলেছুর রহমান, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার আশীষ চক্রবর্তী, ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ ভট্রাচার্য্য, উপজেলা টেকনিশিয়ান অরুপ সরকার, সাংবাদিক অমিত দেব, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী। আজ ২৩ মার্চ প্রতিটি ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন বিভাগ কর্তৃক বাস্তবায়িত উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্টিত হবে।















